ভিয়েনা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

হবিগঞ্জে চুনারুঘাটে আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ৪৬ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের কালিনগর এলাকায় পানছড়ি আশ্রয়ন প্রকল্পে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ১০টি ঘর।

বুধবার রাত ৮ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। চোখের পলকেই জ্বলে যায় একে একে ১০ টি ঘর।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটের দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে জানান- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।  ১০ টি পরিবারের ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক সহায়তা তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের হাতে ২ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা তুলে দেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মিল্টন চন্দ্র পাল।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে চুনারুঘাটে আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আপডেটের সময় ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১