ভিয়েনা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

নলছিটিতে শুরু হয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ৪৬ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। কখনো বিদ্যালয়ে যায়নি অথবা ঝড়ে পড়েছে, এমন ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে। এ জন্য উপজেলায় ৭০টি কেন্দ্র স্থাপন করে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এসব কেন্দ্র যারা পড়ালেখা করবেন, তাদের প্রত্যেককে প্রতিমাসে ১২০ টাকা করে উপবৃত্তি দেওয়া হবে।

মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেসরকারী উন্নয়ন সংস্থা ভোসড এ কার্যক্রম পরিচালনা করবে। এ উপলক্ষে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজিম, সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, সাংবাদিক কে এম সবুজ, মিলন কান্তি দাস, ভোসড’র ঝালকাঠির প্রোগ্রাম হেড মো. মেহেদী হাসান, সিনিয়র কর্মসূচি ম্যানেজার মো. আতিয়ার রহমান, ডেপুটি ম্যানেজার (মনিটরিং) আবদুল জব্বার, জেলা ম্যানেজার মিল্টন দত্ত ও নলছিটি উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো. ইউসুফ আলী।কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।

বাধন রায় /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নলছিটিতে শুরু হয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম

আপডেটের সময় ০৬:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১