ভিয়েনা ০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

সংবাদযোদ্ধাদের অধিকার রক্ষায় কাজ করছে অনলাইন প্রেস ইউনিটি : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৩ সময় দেখুন

ঢাকা : মফস্বল ও  অনলাইন নিউজ পোর্টালে কর্মরত বঞ্চিত সংবাদযোদ্ধাদের অধিকার রক্ষায় অনলাইন প্রেস ইউনিটি কাজ করছে। বিশেষ করে জেলা-উপজেলা প্রতিনিধিদের কমপক্ষে ৫ হাজার টাকা নূন্যতম সম্মানি ভাতা, রাষ্ট্রিয়ভাবে বিনামূল্যে চিকিৎসা করা সহ ৭ দফা দাবিতে এখনই অনলাইন প্রেস ইউনিটির সদস্য হয়ে আওয়াজ তোলার আহবান জানিয়েছেন ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী।

১ ফেব্রুয়ারি বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের বিপরিতে তোপখানা রোডস্থ কার্যালয়ে অনলাইন প্রেস ইউনিটি নারায়ণগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

নারায়ণগঞ্জ শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাজ্জাদ আহমেদ খোকন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা বলেন, ‘বায়ান্ন প্রেরণা-একাত্তর চেতনা সকল জাতীয় বীর শ্রদ্ধাজন-আমাদের লক্ষ্য একটাই সুষ্ঠু সংবাদ-সমৃদ্ধ দেশ প্রয়োজন’ শ্লোগানকে লালনে আগ্রহী যে কোন সংবাদযোদ্ধা অনলাইন প্রেস ইউনিটির সদস্য হতে পারবেন। সদস্য হতে নাম,ঠিকানা-বয়স- শিক্ষা ও কর্মস্থলের নাম লিখে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে কল করলেই প্রাথমিক সদস্য করে নেয়া হবে। এছাড়াও কেন্দ্রীয় দপ্তর ৩৩ তোপখানা রোড, ঢাকা-  ১০০০ তে এসেও সদস্য হতে পারবেন। অনলাইন প্রেস ইউনিটির সকল সদস্যকে নিয়ে জাতীয় প্রেসক্লাবে ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’তে ৭ দফা দাবি আদায়ে ‘সংবাদযোদ্ধা র‌্যালী’ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এসময় নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ফিরোজ সাই, সহ সভাপতি -আনিছুর রহমান রনি, সহ সাধারণ সম্পাদক হাতিম বাদশা, সাংগঠনিক সম্পাদক মিঠুন সর্দার, সহ প্রচার সম্পাদক মাহামুদুল হাসান সম্রাট  প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঞ্চিত অনলাইন সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে ২০১০ সালে প্রতিষ্ঠিত অনলাইন প্রেস ইউনিটি সাগর-রুণী সহ সকল সংবাদযোদ্ধার ঘাতকদের বিচারের দাবিতে সমাবেশ, করোনা পরিস্থিতিতে সংবাদযোদ্ধাদের জন্য ফ্রি পিপিই, প্রণোদনার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান সহ গত ১০ বছরে সংবাদপত্র ও সংবাদযোদ্ধাদের দাবি আদায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে ।

হাফিজা লাকী /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংবাদযোদ্ধাদের অধিকার রক্ষায় কাজ করছে অনলাইন প্রেস ইউনিটি : মোমিন মেহেদী

আপডেটের সময় ০৬:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১