ভিয়েনা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৮ জনের প্রাণহানি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চাপে ভারত

বুধবার শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ৮৪ সময় দেখুন

নিউজ ডেস্ক: কাল শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এ শপথ অনুষ্ঠান ঘিরে জরুরি অবস্থা জারি রয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে। এছাড়া দেশজুড়েই রয়েছে কড়া নিরাপত্তা।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস। এর আগে, সিনেটর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হবেন প্রথম ল্যাটিন বংশোদ্ভুত সিনেটর অ্যালেক্স প্যাডিলা। সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা হবেন ডেমোক্রেটিক সিনেটর চাক সুমার।

এদিকে, হোয়াইট হাউজ ত্যাগের আগে টুইটবার্তায় বিদায়ী ভাষণ দিয়েছেন মেলানিয়া ট্রাম্প। অভিনন্দন জানান নতুন ফার্স্ট লেডি জিল বাইডেনকে। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হওয়া তাঁর জীবনের সবচে’ বড় সম্মান বলে মনে করেন তিনি।

বুধবার সকালে হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন ট্রাম্প দম্পতি। নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন হোয়াইট হাউজের প্রধান কর্মকর্তা টিমোথি হারলেথ। স্থানীয় সময় বিকেলে হতে যাওয়া শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বুধবার শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন

আপডেটের সময় ০৫:০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১