ভিয়েনা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রে আবারে সশস্ত্র বিক্ষোভের আশঙ্কা গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • ১০২ সময় দেখুন

নিউজ ডেস্ক: নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প সমর্থকরা আরও সশস্ত্র বিক্ষোভ করতে পারে বলে সতর্ক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই।

সোমবার এক প্রতিবেদনে এফবিআই জানিয়েছে, ২০ জানুয়ারির আগে দেশটির ৫০টি রাজ্যের ক্যাপিটলসহ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প সমর্থিত উগ্রবাদী সংগঠনগুলোর সমবেত হবার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা আরো জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। এছাড়া, রাজধানী ওয়াশিংটন ডিসিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি সপ্তাহ শেষে রাজধানীতে ১৫ হাজারের বেশি সেনা মোতায়েন করা হবে বলে জানানো হয়। সহিংস বিক্ষোভের মতো হুমকি এড়াতে ট্রাম্প প্রশাসন জরুরি অবস্থা জারির অনুমোদন দিলো বলে জানান দেশটির নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান চাড ওলফ্। এদিনই স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি।

গেল সপ্তাহে ক্যাপিটল হিলে হামলার পর পদত্যাগ করেন দেশটির শিক্ষামন্ত্রী বেটসি ডেভোস এবং পরিবহনমন্ত্রী ইলেইন চাও।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে আবারে সশস্ত্র বিক্ষোভের আশঙ্কা গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের

আপডেটের সময় ০৪:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১