ভিয়েনা ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

নবগঠিত জার্মান-বাংলা প্রেসক্লাবের সভাপতি হলেন- হাবিবুর রহমান হেলাল এবং সাধারণ সম্পাদক বিটু বড়ুয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • ৬২ সময় দেখুন

জার্মান: ২০২১ এর শুরুতেই ইউরোপের সমৃদ্ধশালী দেশ জার্মানিতে প্রতিষ্ঠিত হলো  জার্মান-বাংলা প্রেসক্লাব -এফাউ। জার্মানির গণমাধ্যম নীতিমালা রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রেসক্লাবের প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রাথমিকভাবে ৭ সদস্যের সমন্বয়ে গঠিত সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন ইউরোপের প্রবাসী সাংবাদিকদের সংগঠন অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশের চ্যানেল আইয়ের জৈষ্ঠ্য প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল। সাধারণ সম্পাদক হয়েছেন সংবাদভিত্তিক সময় টেলিভিশনের জার্মানির জৈষ্ঠ্য প্রতিবেদক ও জার্মানির বার্লিন টিভির  ডেস্ক এডিটর বিটু বড়ুয়া।

অন্যান্য সদস্যরা হলেন, জার্মানিতে যমুনা টিভির প্রতিবেদক মো.শামসুজ্জামান উদয়, বাংলা টিভির প্রতিবেদক আশরাফুল হক আকাশ, প্রদায়ক ও সিনিয়র চিত্র সাংবাদিক মো. ইউসুফ, কলামিস্ট ও আন্তর্জাতিক বিশ্লেষক মৃণাল মজুমদার ও গণমাধ্যমকর্মী মিনহাজ উদ্দিন।

পরে সংগঠনের সভাপতি হেলাল ও সাধারণ সম্পাদক বিটু বলেন, জার্মানির মত দেশে এতদিন সরকারের অনুমোদনে প্রবাসী সাংবাদিকদের জন্য প্রেসক্লাব ছিলনা। জার্মান-বাংলা প্রেসক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারসহ স্থানীয় সাংবাদিকদের সাথে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের উন্নয়নসহ স্বার্থরক্ষা সহজ হবে। এছাড়াও মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামের চেতনায় ও সংবিধানের তিন মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এর উপর বিশ্বাস রেখেই সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রাখবে জার্মান-বাংলা প্রেসক্লাব।

এদিকে, “জার্মান-বাংলা প্রেসক্লাব” প্রতিষ্ঠিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং ইউরোবাংলা টাইমসের এডিটর ইন চিফ মাহবুবুর রহমান । এক অভিনন্দন বার্তায় মাহবুবুর রহমান বলেন, হাবিবুর রহমান হেলাল এবং বিটু বড়ুয়ার বলিষ্ঠ নেতৃতে এই নব প্রতিষ্ঠিত প্রেস ক্লাব ইউরোপের সকল সাংবাদিকদের স্বার্থ রক্ষা করবে এমন প্রত্যাশা রইলো।

জা. প্র/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নবগঠিত জার্মান-বাংলা প্রেসক্লাবের সভাপতি হলেন- হাবিবুর রহমান হেলাল এবং সাধারণ সম্পাদক বিটু বড়ুয়া

আপডেটের সময় ০৬:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১