ভিয়েনা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন মুজিববাদী রাজনীতির নির্মোহ দার্শনিক: তথ্য প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • ১৩৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতিতে ত্যাগী নেতা হিসেবে সর্বজনবিদিত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ছাত্রলীগের রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা এই ভাটিপুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে আবির্ভূত হন। তিনি ছিলেন মুজিববাদী রাজনীতির নির্মোহ দার্শনিক।

মুরাদ হাসান বলেন, অনেকেই যখন ‘মাইনাস শেখ হাসিনা’ ফর্মুলার দিকে আগাচ্ছিলেন তখন সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই দুর্যোগ মুহূর্ত থেকে আওয়ামী লীগকে বর্তমান অবস্থানে আনার পেছনে সৈয়দ আশরাফুল ইসলামের ভূমিকা অবিস্মরণীয়।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার।

ঢা. প্র/ইউবি টাইমস/৫.০১.২১

Tag :
জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন মুজিববাদী রাজনীতির নির্মোহ দার্শনিক: তথ্য প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৪:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১