ভিয়েনা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

হলুদ হাসিতে রঙিন প্রকৃতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • ৮৪ সময় দেখুন

ফিচার ডেস্ক: প্রাকৃতিক বৈচিত্রের বাংলাদেশে প্রতিটি ঋতুই যেন ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আসে। কখনো মাঠ-ঘাট চৌচির করা গ্রীষ্ম, কখনো মুষলধারে বর্ষণ, কখনো কৃষ্ণচূড়ার লাল গালিচা, কখনোবা শিশির ভেজা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আবার কখনো হলুদ রঙে ছেয়ে থাকা দিগন্ত।

শীতের হিমেল হাওয়ায় দুলছে হলদে ফুলের গাছগুলো। সকালের শিশিরভেজা সরিষা ক্ষেতের অপরূপ দৃশ্যে চোখ জুড়িয়ে যায়।

হলুদ বাঁটিছে- হলুদ বরণী মেয়ে, রঙিন ঊষার আবছা হাসিতে আকাশ ফেলিল ছেয়ে’-পল্লী কবি জসীম উদ্দিনের এমন বর্ণনার মতোই যেন হলুদ ফুলের গালিচায় সেজেছে বাংলার প্রকৃতি। প্রকৃতি যেন হলদে শাড়ি পরা তরুণীর সাজে সজ্জিত হয়ে নতুন রূপে আবির্ভূত হয়েছে।

সরিষার নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিচ্ছে বিভিন্ন ফসলি মাঠের চিত্র। মাঠজুড়ে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ। এক ফুল থেকে আরেক ফুলে মৌমাছির গুণ গুণ শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর।

দিগন্ত জোড়া মাঠের যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ রঙের মাখামাখি। হলুদ রঙের আবিরে ভরে ওঠে পথিকের মন।ইট পাথুরে শহরের নাগরিক ব্যস্ততা ভুলে সৌন্দর্য পিপাসুরা দৃষ্টিনন্দন চোখ জুড়ানো সরিষার ক্ষেতের শোভায় ঘুরতে যান। সরিষার মনোমুগ্ধকর দৃশ্য ভুলিয়ে দেয় শহুরে ব্যস্ততা। অনেকেই মেতে ওঠেন আধুনিক যুগের সেলফি উৎসবে।

ইউবি টাইমস/আরএন/২.২১

Tag :
জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হলুদ হাসিতে রঙিন প্রকৃতি

আপডেটের সময় ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১