ভিয়েনা ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ তিনজন আটক পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আজ ‘জাতীয় শহীদ সেনা দিবস’ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমন এর মাতা জোৎস্ন্যা বেগমের ইন্তেকাল টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪ মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি প্রদান রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে শুরু হয়েছে ৪২ তম বিজ্ঞান প্রযুক্ত সপ্তাহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • ৮৩ সময় দেখুন

বাধন রায়,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় মাঠে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।  ২৬টি স্টলে মাধ্যমিক দাখিল ও কলেজ প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করেছে । এই বিজ্ঞান মেলা উপলক্ষ্যে বিজ্ঞান অলিম্পিয়াডে ৪টি উপজেলা বিজয়ীরা কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে ঝালকাঠির পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান খান এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন, জেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত বিশেষ অতিথি ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক অতিথিদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তি পরিদর্শন করেন।

Tag :
জনপ্রিয়

হবিগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ তিনজন আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে শুরু হয়েছে ৪২ তম বিজ্ঞান প্রযুক্ত সপ্তাহ

আপডেটের সময় ০৬:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০