ভিয়েনা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৩৩ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে আবদুল্লাহ আল মানিক (১৭) নামে এক স্কুলছাত্রের ছুরিকাঘাতে মো. ইব্রাহিম খলিল নয়ন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ড বালুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন পৌরসভার ৬নং ওয়ার্ড বর্ণালী সড়কের বাসিন্দা মো. সালাউদ্দিনের ছেলে ও ডা. আজহারউদ্দীন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় আহত হয়েছেন, মো. আরমান (২২) ও মো. আশরাফ (২৫)।
ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারী আবদুল্লাহ আল মানিককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফুলবাগিচা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে ও পৌর শহরের আবদুল ওহার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এদিকে নয়ন হত্যার বিচার দাবিতে লালমোহন থানার সামনে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তার সহপাঠীরা। পরে সুবিচারের আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ ঘোষ।
পরে লালমোহন থানায় প্রেস ব্রিফিং করেন তিনি।
এসময় সত্যজিৎ ঘোষ বলেন, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আবদুল্লাহ আল মানিককে গ্রেফতার করা হয়েছে এবং নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কী নিয়ে ঘটনাটি ঘটেছিল তা তদন্তের পরে বলা যাবে বলে জানান তিনি।
এদিকে আবদুল্লাহ আল মানিকের বোন জানান, নিজ বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে আবদুল্লাহ আল মানিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এতে বাঁধা প্রদান করেছিল ইব্রাহিম খলিল নয়ন, মো. আরমান ও মো. আশরাফ। ১০/১২ দিন আগে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটিও হয়েছিল। তারই জের ধরে আজকের ঘটনার সূত্রপাত হতে পারে বল জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

আপডেটের সময় ০২:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬