ভিয়েনা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রোককৃত সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে- মমতাজ বেগমের নামে থাকা ঢাকার মহাখালীতে পাঁচ কাঠা জমিসহ পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জ সদরে পাঁচ শতক জমিসহ চারতলা বাড়ি, মানিকগঞ্জ জেলার সিংগাইর ২১ শতক জমিসহ দুইতলা বাড়ি ও ১ হাজার ৩১২ বর্গফুটের দুইতলা বাড়ি, পূর্বাচল নিউটাউনে ৯ কাঠা জমি, মানিকগঞ্জে ১২ শতক জমি ও মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় ৪১২ শতক কৃষি জমি।

আবেদনে বলা হয়েছে, মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের নিমিত্তে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। মমতাজ বেগমের বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক হিসাব/অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ এবং স্থাবর সম্পদসমূহ ক্রোক করা একান্ত প্রয়োজন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক

আপডেটের সময় ১২:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬