ভিয়েনা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশির পা বিচ্ছিন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬৭ সময় দেখুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সীমান্ত এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত যুবকের নাম মো. হানিফ (২৫)।

সোমবার (আজ) সকাল আনুমানিক ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, হানিফ ওই এলাকার ফজল করিমের ছেলে। তিনি নাফ নদীতে একটি মাছের প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে নদীর তীরবর্তী এলাকায় চলাচলের সময় মাটিতে পুঁতে রাখা একটি মাইনের ওপর পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিস্ফোরণের পর আশপাশে থাকা স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, “নাফ নদীতে মাছের একটি প্রকল্পে কাজ করার সময় এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, নাফ নদী ও আশপাশের সীমান্তবর্তী এলাকায় আরও মাইন পুঁতে রাখা থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাইন শনাক্ত ও অপসারণ এবং সীমান্ত এলাকায় সাধারণ মানুষের চলাচলে সতর্কতা জারির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও সম্প্রতি টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু আহত হওয়ার ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

সিদ্দিকুর রহমান/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশির পা বিচ্ছিন্ন

আপডেটের সময় ০১:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬