ভিয়েনা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২০৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ‘বাংলাদেশ ভবন’-এর সামনে উগ্র আচরণ ও হুমকির ঘটনা ঘটেছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে তিনটি গাড়িতে করে আসা কয়েকজন ব্যক্তি ভবনের মূল গেটে হানা দিয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান ও হুমকি প্রদান করে।

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে।

তিনটি গাড়িতে করে আসা একদল ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে থামে। তারা বাংলা ও হিন্দি মিশিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এ সময় তারা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’ বলে স্লোগান দিতে থাকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উগ্র আচরণকারীরা সরাসরি হাইকমিশনারকে হত্যার হুমকি দিয়েছে। প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ বলেন, ‘তারা বলছিল— ওখানে (বাংলাদেশে) যদি হিন্দু মারা হয়, তবে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব।’

তবে তিনি নিশ্চিত করেছেন, চিৎকার-চেঁচামেচি ও মৌখিক হুমকি দিলেও তারা কোনো ধরনের শারীরিক হামলা চালায়নি বা ভবন লক্ষ্য করে কিছু ছোড়াছুড়ি করেনি। কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা চলে যাওয়ার পর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

আপডেটের সময় ১০:১৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫