ভিয়েনা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি চরফ্যাশনে এডিশনাল পিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফীর মতবিনিময় ‎ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলায় অভিযুক্ত গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ বললেন ট্রাম্প আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে ইতালির মনফালকোনেতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ন্ধ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ২৬ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ প্রতিনিধি : সারাদেশের মতো ঝিনাইদহেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় স্থানীয়রা।
সকাল ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়। এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদসহ সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে  পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়।
এদিকে সকাল ১০টায় ঝিনাইদহে জেলা বিএনপির আয়োজনে উজির আলী স্কুল মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয় । র‌্যালিটি বিভিন্ন ধরনের ব্যানার, ফেষ্টুন, প্লাকার্ডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আয়োজন করে নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আপডেটের সময় ০৫:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫