ভিয়েনা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম সিঙ্গাপুর,অস্ট্রিয়া চতুর্থ এবং বাংলাদেশ ৯৫ নম্বরে লালমোহনে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা দলীয় সব পদ থেকে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিবকে বহিস্কার অস্ট্রিয়ায় তুষারপাতে যানবাহন ও গণপরিবহণ চলাচলে ব্যাঘাত ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখান বিসিবির সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা টাঙ্গাইল-৬ আসনে বিএনপি প্রার্থীর স্বাস্থ্যের খোঁজ নিতে গেলেন জামায়াত প্রার্থী

অ্যান্টিগা টেস্টে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ৫৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: শুক্রবার (২২ নভেম্বর) শুরু হবে অ্যান্টিগা টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হলেও, টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষটা ভালো করতে চায় টাইগাররা।

যদিও নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুশফিককে মিস করবে দল। অধিনায়কত্বের অভিষেক হবে মেহেদি মিরাজের। ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

যদিও অ্যান্টিগায় কোন সুখস্মৃতি নেই বাংলাদেশের। কোন ফরম্যাটে জয় তো দূরে লজ্জার পরিণতি বেশি। ক্যারিবিয়দের বিপক্ষেও রেকর্ড খুব একটা ভালো নয়। ২০ টেস্টে ১৪ হারের বিপরীতে জয় মাত্র ৪টি। ড্র হয়েছে দুই টেস্ট। তবে এমন পরিস্থিতিতেও জ্বলে ওঠার অতীত ইতিহাস আছে টাইগারদের।

বাংলাদেশের রোগটা পুরনো, ব্যাটিং। যদিও আশার কথা এবার লিটন-জাকিরদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দেশি কোচ সালাউদ্দিন। আর ডেভিড হেম্পকে ঢাকায় নিয়ে আসা হয়েছে, এইচপি কিংবা টাইগার্সের দায়িত্ব পেতে পারেন তিনি।

অ্যান্টিগার উইকেট সাধারণত পেস বান্ধব। সেক্ষেত্রে চার পেসার নিয়ে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ। আলজারি জোসেফ, শামার জোসেফ, জেডেন সিলসরা দুর্দান্ত ফর্মে। নিজেদের মাঠে সিরিজ জিততে মরিয়া ক্যারিবিয়রা তবে বাংলাদেশকেও হালকাভাবে নিচ্ছে না।

বাংলাদেশ অবশ্য চার পেসারের বিলাসিতা দেখাবে না। হাসান মাহমুদ-তাসকিন থাকছে পেস বোলিংয়ের দায়িত্বে, তৃতীয় সিমার হিসেবে নাহিদ রানা কিংবা শরিফুলের মধ্যে একজন। মিরাজের খেলা বাধ্যতামূলক। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে তাইজুলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন হাসান মুরাদ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম সিঙ্গাপুর,অস্ট্রিয়া চতুর্থ এবং বাংলাদেশ ৯৫ নম্বরে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অ্যান্টিগা টেস্টে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ

আপডেটের সময় ০৭:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪