ভিয়েনা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল জাতীয়করণ প্রত্যাশী জোট (বাবেশিকফো) লালমোহন উপজেলা শাখার কমিটি গঠন দেশের দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারবে- তারেক রহমান জার্মানির পররাস্ট্রমন্ত্রী ওয়াদেফুল ইউক্রেনে যুদ্ধ বিরতিতে মস্কোর ওপর চাপ সৃষ্টির জন্য বেইজিংকে আহ্বান ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ চুনারুঘাটে স্বামীর ছুরির আঘাতে স্ত্রী নিহত টাঙ্গাইলে কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান কালিহাতীতে দুর্ঘটনায় কিশোর নিহত জমি-জমার বিরোধ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎ সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তেলআবিব

ছাত্রলীগকে আর ফিরতে দেয়া যাবে না: প্রেস সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ২৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সারা দেশে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ছাত্রলীগ অনিরাপদ পরিবেশ তৈরি করেছিল। এজন্যই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।

আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাখ্যা দিতে গিয়ে শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘শিক্ষাঙ্গন নিরাপদ না হলে পুরো দেশটাই অনিরাপদ হয়ে যাবে। ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কারণেই তাদের নিষিদ্ধ করা হয়েছে।’

আর যেন কোথাও ছাত্রলীগ তৈরি হতে না পারে সে পরিবেশ তৈরি করতে হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘এজন্য শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। সুষ্ঠু একটি দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।’

এ সময় নতুন করে রাষ্ট্র মেরামত করতে হলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস দূর করত হবে বলেও জানান শফিকুল আলম।

এর আগে গত ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ছাত্রলীগকে আর ফিরতে দেয়া যাবে না: প্রেস সচিব

আপডেটের সময় ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪