ভিয়েনা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে ঘুমের মধ্যেই চিরঘুমে চলে গেলেন ফারুক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
  • ৬১ সময় দেখুন

ভোলা  প্রতিনিধি: ভোলার লালমোহনে ঘুমের মধ্যেই মো. ফারুক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউপির মাদ্রাসা বাজার এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মৃত ফারুক ভোলা পৌরসভার আমানত পাড়ার বাসিন্দা। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

স্থানীয়রা জানান, ফারুক লর্ডহার্ডিঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার নির্মাণাধীন ভবনের ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দুই বছর ধরে ওই মাদ্রাসার একটি রুমে থাকছেন। শুক্রবার ভোরে ফজর নামাজ শেষে নাস্তা করে রুমে গিয়ে ঘুমিয়ে যান তিনি। দুপুর হয়ে গেলে মাদ্রাসার পিয়ন ফারুককে ডাকতে যান। সে গিয়ে ফারুককে জাগিয়ে তুলতে না পেরে মাদ্রাসার অধ্যক্ষ ও স্থানীয় চৌকিদারকে খবর দেন। পরে তারা এসে বুঝতে পারেন ফারুক মারা গিয়েছে। এরপর পুলিশে খবর দেয়া হয়। স্ট্রোক জনিত কারণে ফারুকের মৃত্যু হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ঘুমের মধ্যেই চিরঘুমে চলে গেলেন ফারুক

আপডেটের সময় ০৭:৩২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২