ভিয়েনা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি চরফ্যাশনে এডিশনাল পিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফীর মতবিনিময় ‎ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলায় অভিযুক্ত গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ বললেন ট্রাম্প আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে ইতালির মনফালকোনেতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ন্ধ

ইউক্রেনে রাশিয়ার হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • ৩৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর ইউক্রেনের উপর চড়াও হয়েছে রাশিয়া। এরই অংশ হিসেবে এই প্রথম কিয়েভে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র এ হামলাকে ‘নিষ্ঠুর’ বলে মন্তব্য করেছে। সঙ্গে আরও জানিয়েছে তারা ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখবে। তবে রাশিয়ার এ হামলা থেকে বাদ যায়নি বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ এবং বেসামরিক স্থাপনা।

অন্যদিকে রাশিয়ার এমন ভয়াবহ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও।

এদিকে শনিবার ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর তার প্রতিশোধ নিতে ইউক্রেনে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন বলছে, রাশিয়া ৮৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর মধ্যে ৪৩ টিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। হামলার পরপরই ভ্লদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, ইউক্রেন এ হামলায় ভয় পায় না। বরং এ হামলার ফলে আমরা আরও ঐক্যবদ্ধ হব। জেলেনস্কি বলছেন, রাশিয়া নতুন করে রাজধানী কিয়েভে বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ফলে তাদের হামলা থেকে বাদ যাচ্ছে না শিশুদের খেলার মাঠ, বিশ্ববিদ্যালয় এবং পার্ক।

নতুন করে রাশিয়ার চালানো হামলায় ১৪ জন নিহত হয়েছে। এছাড়া বেশকিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পানির সংকট দেখা দিয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেনে রাশিয়ার হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা

আপডেটের সময় ০৫:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২