ভিয়েনা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি চরফ্যাশনে এডিশনাল পিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফীর মতবিনিময় ‎ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলায় অভিযুক্ত গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ বললেন ট্রাম্প আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে ইতালির মনফালকোনেতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ন্ধ

নাজিরপুরে এসএসসি পরীক্ষার্থীকের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ২৬ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে পরকীয়া প্রেমের বিষয়ে নিষেধ করায়  মোহনা খানম (১৫) নামের এক  এসএসসি পরীক্ষার্থীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহত ওই স্কুল ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা বার্ন ইউনিটে  প্রেরন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে   মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দিঘীরজান গ্রামে। আহত মোহনা উপজেলার দিঘীরজান মাধ্যমিক বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষার্থী।

ওই স্কুল ছাত্রীর পিতা মো. কাইয়ুম শেখ জানান, ওই দিন দুপুর ১২টার দিকে তার কন্যা ঘরে বসে বই পড়ছিলো। এ সময়   পুড়িয়ে  হত্যার উদ্দেশ্যে বাঘাজোড়া গ্রামের হান্নান গাজীর ছেলে জিসান গাজী (২২)  হঠাৎ ঘরে ডুকে মোমবাতির আগুন দিয়ে  ওই ছাত্রীর  গায়ে অগ্নি সংযোগ করে। এতে সে  গুরুতর আহত হয়। তিনি আরো জানান, ওই জিসান তার কন্যা মোহনার এক বিবাহিত বান্ধবীর সাথে পরকীয়া প্রেম করে। মোহনা তার বান্ধবীকে পরকীয়া প্রেম করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে জিসান তার গায়ে অগ্নি সংযোগ করে। জিসান উপজেলার পাতিলাখালী গ্রামের কামরুল হাজরার বাড়িতে ভাড়া থাকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দীপান্বীতা দেবনাথ জানান, আগুনে ওই স্কুল ছাত্রীর বুক পেট ও শরীরের নিচের দিকের কিছু অংশসহ  প্রায় ৪০ ভাগ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে এসএসসি পরীক্ষার্থীকের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

আপডেটের সময় ০১:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২