ভিয়েনা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি চরফ্যাশনে এডিশনাল পিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফীর মতবিনিময় ‎ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলায় অভিযুক্ত গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ বললেন ট্রাম্প আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে ইতালির মনফালকোনেতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ন্ধ

সিইসির অসহায়ত্ব প্রমাণ করে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বিএনপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ২৮ সময় দেখুন

ঢাকা: বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সিইসি অসহায়ত্ব প্রকাশ করেছে। সেদিন সিইসি বলছে, সংসদ সদস্য যদি কথা না শুনে তাহলে তার কিচ্ছু করার নেই। একজন সাংবিধানিক পদে থেকে এ ধরনের মন্তব্য করতে পারেন। তাহলে আমরা যে বলছি; ক্ষমতাসীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটি তাঁর অন্যতম নজির ও অন্যতম দৃষ্টান্ত।

সোমবার সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য হারুনুর রশিদ জাতীয় সংসদে বলেন, আমাদের দেশের কোষাগার আজ অরক্ষিত। দেশের লাখ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশ নিয়ে গেছে। গত দশ বছরে লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। ভারতে গ্রেপ্তার হওয়া পাচারকারিদের দেশে ফিরিয়ে আনতে হবে। আমি মনে করি, দেশের অর্থ বিভাগ সুরক্ষিত করতে হবে।

এমপি হারুন আরও বলেন, দেখলাম নির্বাচন কমিশনে ৭৫ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু যাদের জন্য বরাদ্দ দেওয়া হলো তারা কী দায়িত্ব পালন করতে পারছে? বাংলাদেশে কী নির্বাচন হচ্ছে। বাংলাদেশে তো নির্বাচনের নামে প্রহসন হচ্ছে।

এমপি হারুন বলেন, সাবেক সিইসি নূরুল হুদা বলেছেন, ইভিএমে ত্রুটি রয়েছে। তাহলে তিনি কেন ত্রুটিপূর্ণ ইভিএম দিয়ে নির্বাচন করলেন তার বিচার হওয়া দরকার। তাকে আইনের আওতায় আনা দরকার। জননিরাপত্তার জন্য ব্যয় বাড়ালেও জননিরাপত্তার ক্ষেত্রে বৈষম্য হচ্ছে। দেশে জননিরাপত্তা বিঘ্ন ঘটছে। সাধারণ মানুষকে নিরাপত্তার পরিবর্তে নির্যাতন করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি চিত্র তার প্রমাণ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিইসির অসহায়ত্ব প্রমাণ করে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বিএনপি

আপডেটের সময় ০৫:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২