ভিয়েনা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি চরফ্যাশনে এডিশনাল পিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফীর মতবিনিময় ‎ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলায় অভিযুক্ত গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ বললেন ট্রাম্প আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে ইতালির মনফালকোনেতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ন্ধ

সংলাপে যাবে না এলডিপি, জাতীয় সরকারের দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • ৩১ সময় দেখুন

ঢাকা: জাতীয় সরকার সব সমস্যার সমাধান বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কর্নেল অলি আহমদ বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ মানে হচ্ছে চা চক্র। আগেও আলোচনা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। এই সংলাপে যাওয়া অর্থহীন।’

কর্নেল অলি আহমদ আরও বলেন, ‘রাষ্ট্রপতি ভালো মানুষ। তাঁর কোনো ক্ষমতা নাই। তিনি সবচেয়ে ভাগ্যবান মানুষ। ডেপুটি স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছেন।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘চা খেতে এবং জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাব না।’ অলি আহমদ বলেন, ‘সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। অনেকে কেয়ারটেকার সরকারে যাওয়ার কথা বলছেন। ক্ষমতায় যেতে এতো তাড়াহুড়ো কেন? সব প্রতিষ্ঠানে ভারসাম্য আনতে কাজ করতে হবে। জাতীয় সরকারই সব সমস্যার সমাধান।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদসহ আরও অনেকে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংলাপে যাবে না এলডিপি, জাতীয় সরকারের দাবি

আপডেটের সময় ০৪:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২