ভিয়েনা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি চরফ্যাশনে এডিশনাল পিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফীর মতবিনিময় ‎ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলায় অভিযুক্ত গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ বললেন ট্রাম্প আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে ইতালির মনফালকোনেতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ন্ধ

খালেদা জিয়াকে বাঁচাতে বিদেশে নেওয়ার দাবি মান্নার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ২৬ সময় দেখুন

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। তাঁকে বাঁচাতে বিদেশে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে একথা বলেন মাহমুদুর রহমান মান্না।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা নিতে হবে। কিন্তু এই সরকার তাঁর চিকিৎসায় বাধা দিচ্ছে। আমি সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে আহ্বান জানাব অপরাপর সব রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দকে; আপনারা এমন ভাবে চাপ তৈরি করুন যেন সরকার বাধ্য হয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আমি আপনাদের মাধ্যমে সব রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দকে বলতে চাই, এমন চাপ তৈরি করুন; সরকার যেন বাধ্য হয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে।

মান্না বলেন, হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। তাঁকে সুস্থ করতে হলে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে যেতে হবে। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়াকে বাঁচাতে বিদেশে নেওয়ার দাবি মান্নার

আপডেটের সময় ০৬:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১