ভিয়েনা ০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল জাতীয়করণ প্রত্যাশী জোট (বাবেশিকফো) লালমোহন উপজেলা শাখার কমিটি গঠন দেশের দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারবে- তারেক রহমান জার্মানির পররাস্ট্রমন্ত্রী ওয়াদেফুল ইউক্রেনে যুদ্ধ বিরতিতে মস্কোর ওপর চাপ সৃষ্টির জন্য বেইজিংকে আহ্বান ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ চুনারুঘাটে স্বামীর ছুরির আঘাতে স্ত্রী নিহত টাঙ্গাইলে কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান কালিহাতীতে দুর্ঘটনায় কিশোর নিহত জমি-জমার বিরোধ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎ সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তেলআবিব

প্রাণহানি হলেও ভোট সুষ্ঠু হয়েছে: ইসি সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ২৫ সময় দেখুন

ঢাকা: ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের ভোটে সাত জনের প্রাণহানি হলেও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোট হয়েছে বলে মনে করে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের ৮৩৪টি ইউপিতে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘যে কোনও মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক। যে সাত জন নিহত হয়েছেন, তারা ভোটকেন্দ্রে মারা যাননি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সহিংসতা হয়েছে, এতে হতাহতের ঘটনা ঘটেছে। পুরো দেশে ৮৩৪টি ইউপিতে নির্বাচন হয়েছে। প্রত্যেক জেলা-উপজেলায় ইসি খোঁজ নিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও কেউ কেউ অভিমত দিয়েছেন। নির্বাচন কমিশন মনে করে, ভোট খুব সুষ্ঠুভাবে হয়েছে, উৎসবমুখর পরিবেশে হয়েছে।’

হুমায়ুন কবীর বলেন, ‘সারা দেশে ৮ হাজার ৪০০ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ১০টি ভোটকেন্দ্রে কিছু দুষ্কৃতিকারী ব্যালট পেপার, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেছে। এ রকম ঘটনায় ১০টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে।’

তার মতে, যেসব ঘটনা ঘটেছে, সেগুলো না ঘটলে আরও ভালো হতো। পরবর্তী নির্বাচন আরও ভালো হবে।’ দ্বিতীয় ধাপে ৬৫-৭৫ শতাংশ ভোট পড়েছে বলে তাদের ধারণা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রাণহানি হলেও ভোট সুষ্ঠু হয়েছে: ইসি সচিব

আপডেটের সময় ০৭:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১