ভিয়েনা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়িয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • ২৪ সময় দেখুন

ঢাকা: দেশে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৩৭ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৪৯ জন ও নারী ৮৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জনে ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে দেশে আক্রান্ত মানুষের সংখ্য ১২ লাখ ছাড়িয়েছে। আজ নতুন আক্রান্ত হয়েছে এ যাবতকালের সর্বোচ্চ সংখ্যক ১৬ হাজার ২৩০ জন।

গত ২৪ ঘন্টায় ৫৩ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায়  শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮ জনের নমুনা পরীক্ষায় ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়িয়েছে

আপডেটের সময় ০৫:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১