ভিয়েনা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উপহার হিসেবে বাংলাদেশকে আরও ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দিবে যুক্তরাষ্ট্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ২০ সময় দেখুন

ঢাকা:যুক্তরাষ্ট্র কোভ্যাক্স সুবিধার আওতায় উপহার হিসেবে বাংলাদেশকে আরো ৩০ লাখ ডোজ মর্ডানার ভ্যাকসিন দিবে।

শনিবার মার্কিন দূত এক টুইটে বলেন, ‘কোভ্যাক্সের মাধ্যমে আমেরিকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশে আসা মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিনের ৩০ লাখ ডোজের আরেকটি উপহার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।’

তিনি বলেন, আমেরিকা এখানে এবং বিশ্বব্যাপী মহামারিকে পরাজিত করতে তার দেশের ভ্যাকসিন সরবরাহ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এই মর্ডনার ভ্যাকসিন ডোজ এশিয়ার দেশগুলোর জন্য মার্কিন সরকারের সাম্প্রতিক ২৫ মিলিয়ন ভ্যাকসিন ডোজ বরাদ্দের অংশ। প্রেসিডেন্ট জো বাইডেন কোভ্যাক্স বা সরাসরি বিশ্বের অন্যান্য দেশের সাথে মার্কিন জ্যাবের ডোজ ভাগ করে নেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে পথে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উপহার হিসেবে বাংলাদেশকে আরও ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দিবে যুক্তরাষ্ট্র

আপডেটের সময় ০৭:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১