ভিয়েনা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে জাপান থেকে ২৫ লাখ টিকা আসতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ১৮ সময় দেখুন

ঢাকা: আগামী সপ্তাহে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ২৫ লাখের মতো টিকা আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকেও জুলাইয়ের শেষে ১০ লাখের মতো টিকা আসবে বলেও জানান তিনি।

বুধবার (৭ জুলাই) রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা অন্য দেশকে টিকা দিয়েছে, সেটা আমরা তুলে ধরেছি। তারা বলেছে, আমাদের দেবে, তবে সঠিক পরিমাণটা বলেনি। বড় অংকের টিকা জাপান দেবে, আশা করি আড়াই মিলিয়নের মতো হবে। ড. মোমেন বলেন, যে কোনো দিন আসতে পারে জাপানের টিকা। আগামী সপ্তাহে জাপান কোভ্যাক্স থেকে টিকা দেবে; এটা আমরা পাব।’

জাপান কোন টিকা দেবে জানতে চাইলে ড. মোমেন বলেন, জাপানের কাছ থেকে আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাব। তাদের কাছে অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে।

এছাড়া ইইউ থেকে ১০ লাখের মতো টিকা চলতি মাসের শেষের দিকে পাওয়া যেতে পারে জানিয়ে মোমেন বলেন, ‘টিকার জন্য ইউরোপীয়ানদের সঙ্গেও যোগাযোগ করেছি, সেটাও আসা শুরু হবে। আমাদের জেনেভার রাষ্ট্রদূত জানিয়েছে, ইইউ দেশগুলো থেকে আমরা এক মিলিয়ন টিকা পাব।

আগামী তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে কেনা টিকা দেশে আনার জন্য চূড়ান্ত চুক্তি হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। টিকার জন্য সিনোফার্ম ছাড়াও চায়নার আরেক কোম্পানি সিনোভ্যাকের সঙ্গেও কথা হচ্ছে বলে জানান ড. মোমেন।

যুক্তরাষ্ট্র থেকে আরও টিকা পাওয়া যাবে আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন। তিনি বলেন, আমেরিকা থেকে ২৫ লাখ পেয়েছি, আরও পাব।

রাশিয়া থেকে টিকা আনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া থেকে টিকা আনার বিষয়ে লাইন আপ হয়ে গেছে।

টিকা নিয়ে বাংলাদেশ বর্তমানে ভালো অবস্থানে আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী সপ্তাহে জাপান থেকে ২৫ লাখ টিকা আসতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৫:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১