ভিয়েনা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবু ত্ব-হার ‘সন্ধান’ ও ‘মুক্তি’ চেয়ে অ্যামনেস্টির বিবৃতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ৪১ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: চারদিন ধরে নিখোঁজ বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আবু ত্ব-হা যদি নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকে, তাহলে দ্রুত মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছে সংস্থাটি।

সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে ত্ব-হা ‘নিখোঁজ’ সংক্রান্ত বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকার প্রতিবেদন শেয়ার করা হয়েছে। এর সঙ্গে দেওয়া বিবৃতিতে সংস্থাটি বলেছে, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তাঁর তিন সঙ্গী গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিখোঁজ হন।

অ্যামনেস্টির দাবি, নিখোঁজ আবু ত্ব-হা ও তাঁর সঙ্গীদের অবস্থান শনাক্তে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। আর তারা যদি রাষ্ট্রীয় হেফাজতে থাকে, তাহলে অবিলম্বে মুক্তি দিতে হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবু ত্ব-হার ‘সন্ধান’ ও ‘মুক্তি’ চেয়ে অ্যামনেস্টির বিবৃতি

আপডেটের সময় ০৪:১৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১