ভিয়েনা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

চীনের উপহারের ৫ লাখ টিকা পেল বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • ৫০ সময় দেখুন

ঢাকা: চীন সরকারের উপহার দেয়া পাঁচ লাখ ডোজ সিনোফার্মের কোভিড টিকা গ্রহণ করেছে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বুধবার (১২ মে) বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে টিকা হস্তান্তর করেন।

এ সময় টিকা গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। জাহিদ মালেক বলেন, সরকার আরও টিকা আনার চেষ্টা করছে। আশা করা যায় বিভিন্ন দেশ থেকে আরো টিকা আসবে। তিনি বরেন, যে হারে মানুষ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ঈদে বাড়ি ফিরছে, তাতে শুধু ভ্যাকসিন দিয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সব ঠিকঠাক থাকলে আরো ভ্যাকসিন আসবে দেশে। সরকার বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

এর আগে আজ ভোরে চীনের সিনোফার্মের তৈরি পাঁচ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ও এডি সিরিঞ্জ বাংলাদেশে এসে পৌঁছায়।

বুধবার ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর সি ১৩০ জে পরিবহণ বিমানটি চীন থেকে ভ্যাকসিন নিয়ে কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবত চীনা ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। এ সময় চীনের একটি প্রতিনিধিদলও সেখানে উপস্থিত ছিল।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীনের উপহারের ৫ লাখ টিকা পেল বাংলাদেশ

আপডেটের সময় ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১