ভিয়েনা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

রবিদাস পরিবারের বসতভিটা রক্ষায় মাটি ভরাটের নির্দেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৪২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংয়ে রবিদাস পরিবারের বসতভিটা রক্ষায় বাঁশের বেড়া দিয়ে মাটি ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছ ।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে সরেজমিন পরিদর্শন করে ঠিকাদারকে এ নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম।

এর আগে সোমবার (১৯ এপ্রিল) সুতাং ব্রিজ নির্মাণে এক্সভেটর দিয়ে অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে রবিদাস পরিবারের বসতভিটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ বিষয়ে “ইউরো সমাচার”  “ইউরো টাইমস “এবং “বিডি নিউজ ইইউ ” পত্রিকায়  ‘শায়েস্তাগঞ্জে সুতাং নদীতে ব্রীজ পুনঃনির্মাণ, ভিটে হারানোর শঙ্কায় দুই পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের।

সরেজমিন গেলে জানা যায়, শতাধিক বছর ধরে সুতাং ব্রিজের উভয় পাশে বসবাস করে আসছে তিনটি রবিদাস পরিবার। এরমধ্যে ব্রিজের পশ্চিম দিকে অবস্থিত একটি বসতঘরে একই পরিবারের ৭ জন সদস্য বসবাস করে আসছে।

এ বিষয়ে নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া বলেন, ব্রিজের পাশে শত বছরের বসবাস তিনটি রবিদাস পরিবারের। অপরিকল্পিতভাবে মাটি কাটায় ব্রিজের পশ্চিম দিকের রবিদাস পরিবারটি জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছিল। যাই হোক ইউএনও মহোদয় সুন্দর একটি সিদ্ধান্ত দিয়েছেন।

একই বিষয়ে ঠিকদারি প্রতিষ্ঠান গোলাম ফারুক বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করা হবে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রবিদাস পরিবারের বসতভিটা রক্ষায় মাটি ভরাটের নির্দেশ

আপডেটের সময় ০৮:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১