ভিয়েনা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

ঝালকাঠিতে প্রথমবারের মত উচ্চ মুল্যের কম্বাইন্ড হারভেষ্টার মেশিন কৃষি কাজে সংযোজন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৫০ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় প্রথমবারের মত সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরণ প্রকল্পের আওতায় ২৮ লাখ টাকা মুল্যের কম্বাইন্ড হারভেষ্টার মেশিন মাঠ পর্যায়ে দেয়া হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলায় বাসন্ডা ইউনিয়নের আগবাড়ি গ্রামের আদর্শ কৃষক হুমাউন কবির ব্যাক্তিগত উদ্যোগে প্রকল্পের সহায়তা নিয়ে এই যন্ত্র কিনেছেন। প্রকল্পের নীতিমালা অনুযায়ী ২৮ লাখ টাকা মুল্যের যন্ত্রটির জন্য সরকার ৫০% হারে ১৪ লাখ টাকা ভর্তুকি দিয়েছেন।

এই মেশিনের সাহায্যে ঘন্টায় ১ একর জায়গার ধান কর্তন, মাড়াই-ঝাড়াই হয়ে বস্তাভর্তি করা যায়। ফলে ধান কাটার কৃষান মজুরী সাশ্রয় হয়, অল্প সময়ের মধ্যে বেশী জমির ধান কাটা যায় এবং বাড়িতে নিয়ে ঝাড়াই-মাড়াই করার প্রয়োজন হয় না। কৃষক ধান বস্তাবন্দী করে বাড়িতে নিয়ে যেতে পারেন।

বুধবার বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো: ফজলুল হক কৃষক হুমাউন কবিরের হাতে মেশিন হস্তান্তর করেন।

হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও উপজেলা কৃষি অফিসার রিফাত সিকদার উপস্থিত ছিলেন। এসিআ্ই মটরস্ থেকে ইয়াম মার এজি-৬০০৪ মডেলের কম্বাইন্ড হারভেষ্টার মেশিন ক্রয় করা হয়েছে। কৃষি বিভাগের সাথে প্রকল্পের নীতি মালা অনুযায়ী এই কৃষক ৩ বছরের মধ্যে মেশিন অন্য কাউকে বিক্রি বা হস্তান্তর করতে পারবে না।

কৃষক হুমাউন কবির জানান, নিজের জমির ধান কর্তনের পাশাপাশি বোরো ও আমন মৌসুমে অন্য কৃষকদের জমির ধান কেটে দেয়া হবে এবং তিনি এই মেশিনটি বানিজ্যিকভাবে এক্ষেত্রে ব্যাবহার করবেন ও এলাকার কৃষক পরিবার আর্থিক-ভাবে লাভবান হবেন।

কৃষিবিভাগের উপ-পরিচালক ফজলুল হক জানান, ঝালকাঠি জেলায় ধান কাটার রিপার মেশিন কৃষকদের কাছে থাকলেও এই ধরনের উচ্চ মুল্যের কন্বাইন্ড হারভেষ্টার মেশিন জেলায় এই প্রথম।

বাধন রায় /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে প্রথমবারের মত উচ্চ মুল্যের কম্বাইন্ড হারভেষ্টার মেশিন কৃষি কাজে সংযোজন

আপডেটের সময় ০৩:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১