ভিয়েনা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনে চরফ্যাসনে ৪ ঘণ্টা দোকান খোলা রাখার দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • ১২৪ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা) : ভোলার চরফ্যাসনে হাটবাজার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রেখে মানুষের জীবন জীবিকা সচল রাখার দাবি জানিয়েছেন চরফ্যাসন বনিক সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী।

আসন্ন রমজান ও ঈদ সামনে রেখে সোমবার ৫ এপ্রিল থেকে দেশব্যাপী করোনার মহামারি মোকাবেলায় লকডাউন ঘোষণায় তিনি সরকারের কাছে এ দাবি জানান।

মনির উদ্দিন চাষী জানায়, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নির্দেশনার মেনেই স্থানীয়ভাবে গঠিত সুরক্ষাবাহিনীর তদারকিতে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে আমরা বদ্ধ পরিকর। বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের প্রত্যেক দোকানে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত মানতে আমরা সভা করেছি।

করোনা মোকাবেলায় কাল সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণার সাথে আমরা চরফ্যাসনের ব্যবসায়ীরা একমত পোষণ করছি ।

এরপরও সাধারণ ব্যবসায়ীদের জীবন জীবিকা সচল রাখতে লকডাউনে চলাকালে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন অন্তত ৪ ঘন্টা করে দোকান খোলা রাখতে সরকারের বিবেচনায় যথার্থ দাবি জানাচ্ছি।

জামাল মোল্লা/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লকডাউনে চরফ্যাসনে ৪ ঘণ্টা দোকান খোলা রাখার দাবি

আপডেটের সময় ০৯:৩৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১