ভিয়েনা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম সিঙ্গাপুর,অস্ট্রিয়া চতুর্থ এবং বাংলাদেশ ৯৫ নম্বরে লালমোহনে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা দলীয় সব পদ থেকে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিবকে বহিস্কার অস্ট্রিয়ায় তুষারপাতে যানবাহন ও গণপরিবহণ চলাচলে ব্যাঘাত ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখান বিসিবির সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা টাঙ্গাইল-৬ আসনে বিএনপি প্রার্থীর স্বাস্থ্যের খোঁজ নিতে গেলেন জামায়াত প্রার্থী

হবিগঞ্জে ট্রাক চাপায় কৃষক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • ৩৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে ট্রাকচাপায় আব্দুল আহাদ (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম।

এর আগে সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহাদ উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের ছুরত আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম বলেন, বুধবার সকালে ঢাকামুখী একটি ট্রাক আব্দুল আহাদকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। কৃষক আহাদ একটি পানি সেচের পাম্প নিয়ে সড়ক পার হচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম সিঙ্গাপুর,অস্ট্রিয়া চতুর্থ এবং বাংলাদেশ ৯৫ নম্বরে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ট্রাক চাপায় কৃষক নিহত

আপডেটের সময় ০৮:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১