ভিয়েনা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

চরফ্যাসনে ঘেরে বড় সাইজের ইলিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ৪১ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) : বদ্ধ জলাশয়ে ইলিশ মাছ চাষ নিয়ে ব্যাপক গবেষনার কাজে বড় ধরনের সফলতা আনার সুযোগ সৃষ্টি হয়েছে। কারন চরফ্যাসনের একটি মাছের ঘেরে পাওয়া গেছে এক কেজি সাইজের আটটি ইলিশ। নজিরবিহীন এ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার।

উপজেলার চর কুকরি মুকরিতে আবুল হাসেম মহাজনের ঘের থেকে অন্যান্য মাছের সাথে পাওয়া গেছে বড় সাইজের আটটি ইলিশ। উন্নয়নকর্মী আনিচ হাওলাদার জানান, সকালে চর কুকরি মুকরি ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের ঘেরে মাছ ধরতে জাল ফেলেন জেলেরা। এ সময় রুই-কাতলার সঙ্গে বড় সাইজের আটটি ইলিশ উঠে আসে।

তিনি জানান,আগে কখনও এমন ঘটনা ঘটেনি। মেঘনা মোহনায় ও সাগর পারের মানুষ এই প্রথম পুকুর বা ঘেরে ইলিশ দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন । চারপাশ থেকে লোকজন মাছ দেখতে ছুটে আসেন। ঘের মালিক চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মঞ্জু ঘটনাস্থলে ছিলেন না। তিনি মাছ দেখেননি তবে শুনেছেন এক কেজি সাইজের ইলিশ পাওয়া গেছে।

তিনি জানান, তিন-চার বছর আগে একবার ঘেরে জোয়ারের পানি প্রবেশ করেছিল। এটাই ইলিশ ঢোকার উৎস হতে পারে। ইলিশ সামুদ্রিক মাছ হলেও পুকুর বা ঘেরেও এই মাছের চাষ নিয়ে হচ্ছে নানা গবেষণা। আবদ্ধ জলাশয়ে বাণিজ্যিকভাবে এই মাছ চাষ সম্ভব নয় বলে মত মৎস্য বিজ্ঞানীদের। কেউ কেউ পুকুরের মতো আবদ্ধ জলাশয়ে ইলিশ চাষ করার চমক দেখালেও এটাকে বাণিজ্যিক রূপ দেয়া সম্ভব হয়নি আজ পর্যন্ত ।

জামাল মোল্লা /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে ঘেরে বড় সাইজের ইলিশ

আপডেটের সময় ০৪:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১