ভিয়েনা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি ভোলা-৩ আসনে মেজর হাফিজ বেসরকারী ভাবে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে মির্জা ফখরুলের জয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমির ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে হবিগঞ্জে বানিয়াচংয়ে জাল ভোটের চেষ্টায় ৭ কিশোর আটক টাঙ্গাইলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তার ঘোষণা র‍্যাবের

ভ্যাকসিন নিয়ে সকল গুজব মিথ্যা প্রমাণিত হয়েছেঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • ৫১ সময় দেখুন

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ে সব ধরনের গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। মানুষ স্বতস্ফুর্তভাবে করোনার ভ্যাকসিন নিতে আগ্রহ দেখাচ্ছেন। প্রতিটি ভ্যাকসিন কেন্দ্রে একটি অন্যরকম আমেজ চলে এসেছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর ভ্যাকসিন প্রদান কেন্দ্র ও কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহীতা একজনেরও কোন রকম অসুবিধা হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী সকাল ১১টায় প্রথমে বিএসএমইউতে যান এবং সেখানে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন। সেখানে সকালে আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এমপি, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ অনেকেই স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে ভ্যাকসিন গ্রহণ করেন।

পরে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবিএম জামালসহ বিভিন্ন ফ্রন্টলাইনাররা ভ্যাকসিন গ্রহণ করেন।

ভ্যাকসিন গ্রহণ শেষে এ প্রসঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, “ভ্যাকসিন গ্রহণের২০ মিনিটের মধ্যেই আমি আমার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছি। কোন রকম অসুবিধাই হয়নি।” কোন ধরনের মিথ্যা গুজবে কান না দিতে তিনি এসময় সকলকে অনুরোধ করেন।

উল্লেখ্য, আজ ২৮ জানুয়ারি রাজধানী ৫টি হাসপাতালে প্রায় ৬০০ জনের অধিক স্বাস্থ্যকর্মী, রাজনীতিবিদসহ অন্যান্য সম্মুখ যোদ্ধাদের ভ্যাকসিন প্রদান করা হয়। রাজধানীর ৫টি হাসপাতালের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে প্রায় ২০০ জনকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ জনকে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রায় ১০০ জনকে, মুগদা মেডিকেল কলেজ হাপপাতালে প্রায় ১৫০ জনকে এবং কুয়েত মৈত্রি হাসপাতালে প্রায় ৫০ জনসহ মোট প্রায় ৭০০ জনকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মিডিয়া সেল।

ঢাকা/ইউবব টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভ্যাকসিন নিয়ে সকল গুজব মিথ্যা প্রমাণিত হয়েছেঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

আপডেটের সময় ১২:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১