ভিয়েনা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

হবিগঞ্জে চা শ্রমিকের হয়রাণির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ১৬৩ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুাটে আমু চা বাগানের চা শ্রমিকের বিরুদ্ধে বিজিবি কর্তৃক গাঁজা দিয়ে মিথ্যা‌ মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে শ্রমিকরা। সোমবার দুপুরে ২ঘন্টা কাজ বন্ধ করে চা শ্রমিকরা বাগানে এ কর্মসুচি পালন করে। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক নিপেন পাল, সাবেক সাধারণ সম্পাদক যুবরাজ ঝড়া, স্থানীয় মেম্বার চন্দ্র তাঁতী ও বিজলা কানুসহ অর্ধশতাধিক চা শ্রমিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনে চুনারুঘাটের চিমটি বিল ক্যাম্পের কোম্পনী কমান্ডার আবু তাহের আমু চা বাগানের প্রায় ১৫ জন চা শ্রমিককে বিভিন্ন সময় গাঁজা দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছে। এসময় তারা চিমটি বিল ক্যাম্পের বিজিবির সোর্স কয়েকটি মামলার আসামি শিপন মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

শ্রমিকদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে জেলার ২৩টি চা বাগানে অনির্দিষ্ট কালের শ্রমিক ধর্মঘটসহ আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন তারা। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে শতশত চা শ্রমিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে চা শ্রমিকের হয়রাণির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেটের সময় ০৩:৩৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১