ভিয়েনা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান,মামলা-জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ১৫৫ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন কার্যকর করতে সক্রিয়ভাবে মাঠে আছে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বাস্থবিধি না মানা, মাস্ক পরিধান না করা, সড়ক পরিবহন আইন লঙ্ঘন করা এবং নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখার অভিযোগে মোট ২৩ টি মামলায় ১৪ হাজার ৪ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল)দুপর ২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত  শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজার,  ড্রাইভার বাজার, ও পুরান বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরিধানের কোন বিকল্প নাই। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলেই জরিমানা গুনতে হবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি টিম ও  শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান,মামলা-জরিমানা

আপডেটের সময় ০৭:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১