ভিয়েনা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্র তানভীর হত্যার প্রতিবাদ ও অপরাধ নির্মূল সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • ১৫৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলার নূরপুরে স্কুল ছাত্র তানভীর হত্যার প্রতিবাদে শোকসভা ও অপরাধ নির্মূল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নূরপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় আরিফ হোসেন খোকন এর পরিচালনায় ও নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, বিশিষ্ট মুরুব্বী লাল মিয়া সরদার, মোঃকরিম সরদার, মোঃআক্তার হোসেন,মোঃজামাল সরদার। এছাড়াও আরো বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার এস আই কাউসার মাহমুদ তোরন, এস আই জসীম, সাংবাদিক এস এইচ টিটু,মীর আবু তাহের, মর্তুজ সরদার, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,নূরপুর ইউপি সদস্য – মোঃআছকির মিয়া, শেখ তানভীর আহমেদ সফিক, জীতু মিয়া, ফারুক মিয়া, মহিলা সদস্য মোছঃরাবেয়া বেগম, বিশিষ্ট মুরুব্বী দিদার হোসেন মানিক,আব্দুল লতিফ, আব্দুল মন্নাফ,ফরিদ মিয়া,নূর মিয়া প্রমুখ।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মানুষের মাঝে যেন পশুত্বের রুপ না থাকে, আপনার সন্তানদেরকে এইচএসসি পাসের আগে এন্ড্রয়েড ফোন হাতে তুলে দিবেন না। আপনার সন্তান স্কুল কলেজে গিয়ে কি করে, কার সাথে মিশে এসব নজরে রাখবেন। প্রতিবাদ সভায় তিনি আরো বলেন, আইনের কোন ফাকফোকরে যেন আসামীরা পার না পায়,সেজন্য চার্জশিটে কঠিন ধারা দেওয়ার জন্য শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ দেন। এছাড়াও তানভীর হত্যার বিচার দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে বিচার করার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্র তানভীর হত্যার প্রতিবাদ ও অপরাধ নির্মূল সভা

আপডেটের সময় ০৬:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১