ভিয়েনা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইভটিজিং এর দায়ে মাইক্রো চালকের কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • ১২৮ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইভটিজিং এর দায়ে এক মাইক্রো চালককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়,সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ পৌরসভার স্টেশনরোড এলাকায় হামিদ সু স্টোরের সামনে সোবহান মিয়া(৩৫) নামে এক মাইক্রো চালক মার্কেটে আসা এক নারীকে ইভটিজিং করে। এ সময় ওই নারী প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে উৎসুক জনতা সোবহান কে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ খবর দেয়। পুলিশ ইভটিজিং এর অপরাধে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।

ভ্রাম্যমান আদালতের বিচারক শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠান। আটককৃত আসামী সোবহান মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার সুধিয়া খলা গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে ।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে নিজ ঘর থেকে মাহে আলমের গলিত মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইভটিজিং এর দায়ে মাইক্রো চালকের কারাদন্ড

আপডেটের সময় ০৬:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১