ভিয়েনা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

আলউলা শহর ঘুরে দেখলেন কাতারের আমির, সাথে ছিলন ক্রাউন প্রিন্স

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • ১৮৩ সময় দেখুন

সৌদি আরব প্রতিনিধিঃ সৌদি আরব এবং কাতার দুই দেশের সম্পর্কের উন্নতির ঘোষণার একদিন পরই সৌদি সফর করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এসময় কাতারের আমিরকে ঐতিহাসিক শহর আলউলার দর্শনীয় স্থান ঘুরে দেখালেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

তিন বছর ধরে চলা টানাপোড়েনের পর অবশেষে আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে সৌদি আরব ও কাতার। সোমবার কাতার ঘোষণা দেয় যে, সৌদি আরব কাতারের সাথে সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে  এবং পুনরায় সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এই দুই দেশ।

এরপরই সোমবার সন্ধ্যায় সীমান্ত খুলে দেয় সৌদি  আরব। এর একদিন পরই উপসাগরীয় দেশগুলোর সংগঠন জিসিসির সম্মেলনে অংশ নিতে সৌদি আরবের ঐতিহাসিক শহর আলউলায় যান কাতারের আমির শেখ তামিম। সম্মেলনে ‘সংহতি ও  স্থিতিশীলতা’চুক্তি সই করে উপসাগরীয় দেশগুলো।

সম্মেলন শেষে শেখ তামিমকে আলউলার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখান মোহাম্মদ বিন সালমান।

২০১৭ সালের জুনে সন্ত্রাসবাদে সমর্থন ও ইরান-ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর কাতারের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে বরাবরই দাবি করেছে কাতার সরকার।

Tag :

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আলউলা শহর ঘুরে দেখলেন কাতারের আমির, সাথে ছিলন ক্রাউন প্রিন্স

আপডেটের সময় ০৯:০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১