ভিয়েনা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • ৭৬ সময় দেখুন

ঢাকা: নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালনকারী সাদিয়া ফয়জুন্নেসাকে ব্রাজিলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাদার কূটনীতিক ফয়জুন্নেসা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য এবং তিনি ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

কূটনীতিক হিসেবে কর্মময় জীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ বিষয়ক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি, বার্লিন ও ব্যাংককের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক উইংয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডি বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব মেডিসিন এন্ড সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত

আপডেটের সময় ০৬:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১