ভিয়েনা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু সমাজ থেকে সব ধরনের অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী হরমুজের পর এবার ঝুঁকিতে বাব আল-মান্দেব, তেল সরবরাহে নতুন সংকট রাজধানীতে তিনজনের মরদেহ উদ্ধার ঝিনাইদহের জাতীয় বীর, কবি-সাহিত্যিক ও মনীষীদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে নেই কার্যকর উদ্যোগ টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি, নেপথ্যে এআই

সরকার সারা দেশে অত্যাধুনিক সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • ১৫১ সময় দেখুন

ঢাকা: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রের বিকাশে একে শিল্প হিসেবে ঘোষণার পাশাপাশি ৩ এপ্রিলকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ ঘোষণা করেছেন। মন্ত্রী বলেন, কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্মসিটি নির্মাণ, বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, এফডিসি কমপ্লেক্স ও আধুনিকায়ন, তথ্য ভবন নির্মান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মান ছাড়াও সারা দেশে তথ্য কমপ্লেক্স নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার। যেখানে অত্যাধুনিক সিনেপ্লেক্স থাকবে।

তিনি বুধবার (৬ জানুয়ারি) বংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট আয়োজিত‌ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘একজন মহান পিতার’ প্রদর্শনী ও আলোচনানুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চলচ্চিত্র মাটি ও মানুষের কথা বলে। মানুষের আজন্ম লালিত স্বপ্ন ও সাধকে সেলুলয়েডে বন্দী করে পর্দায় ফুটিয়ে তোলে। চলচ্চিত্রে উঠে আসে জাতির সাংস্কৃতিক উপাদানসমূহ। বাংলাদেশের সংস্কৃতি থেকে কুসংস্কার আর ধর্মান্ধতা দূর করতে সরকার ও জনগণের মিলিত প্রয়াসের সাথে চলচ্চিত্র এক অনবদ্য ভূমিকা রাখবে এটাই সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, তানভীর শাকিল জয় এমপি, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবির, প্রযোজক-পরিবেশক সভাপতি খোরশেদ আলম খসরু প্রমুখ।

ঢা. প্র/ইউবি টাইমস/০৬.০১.২১

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার সারা দেশে অত্যাধুনিক সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৬:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১