ভিয়েনা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ১০১ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর :  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  শ মরেজাউল করিম বলেছেন শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার। দেশের সাংবাদিক সমাজ ও সংবাদপত্র শিল্পের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার যা করেছে তা সাংবাদিকদের কাছে চির স্মরনীয় হয়ে থাকবে । ‘৭৫ পরবর্তীকালে অন্য কোনো সরকার সাংবাদিকদের জন্য কার্যত কিছুই করে নি।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক এবং যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ এর সাথে পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আজ যেমন উন্নয়নের আলোক বর্তিকা সামনে ধরে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে আমাদের পিরোজপুরও তাই হবে। পিরোজপুর জেলাও বাংলাদেশের মধ্যে হবে একটা উন্নয়নের, শান্তিপ্রিয়
এবং সাম্প্রদায়িক  সম্প্রীতির রোলমডেল। এসময় মন্ত্রী সাংবাদিকদের দেশের উন্নয়নের কথা, অনিয়মের কথা, দুর্নীতির কথাসহ সম্ভাবনার কথা তুলে ধরার আহ্বান জানান।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বিগত দিনের মত সাংবাদিকদের  অধিকারের  লড়াইয়ে দেশের সকল সাংবাদিকদের সাথে নিয়ে আমরা এক সাথে এগিয়ে যাব।

পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহ্বায়ক গৌতম নারায়ন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএফইউজে এর নবনির্বাচিত মহাসচিব ওমর ফারুক, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহমুদ হোসেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেটের সময় ০৬:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১