ভিয়েনা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

শিগগিরই বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারবে ভারত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ৭৭ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি, উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারবো। তবে আমি এ ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন বলতে পারছি না। আমরা বাংলাদেশের মতো গুরত্বপূর্ণ বন্ধু দেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি বলেও জানান তিনি।

শুক্রবার (২৩ জুলাই) ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার বলেন, করোনাকালীন গত একবছরে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভালো। তবে উভয়দেশকে এখনও সতর্ক থাকতে হবে।

এসময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদসহ প্রমুখ।

এর আগে গত ১৮ জুলাই হাইকমিশনার বিক্রম দোরাস্বামী আখাউড়া চেকপোস্ট দিয়ে সস্ত্রীক ভারতে যান।

ঢাকা/ইবিটাইমস/আরএন

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিগগিরই বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারবে ভারত

আপডেটের সময় ১২:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১