ভিয়েনা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু সমাজ থেকে সব ধরনের অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী হরমুজের পর এবার ঝুঁকিতে বাব আল-মান্দেব, তেল সরবরাহে নতুন সংকট রাজধানীতে তিনজনের মরদেহ উদ্ধার ঝিনাইদহের জাতীয় বীর, কবি-সাহিত্যিক ও মনীষীদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে নেই কার্যকর উদ্যোগ টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি, নেপথ্যে এআই

শিক্ষার্থীদের হাফ ভাড়া বিষয়ে সিদ্ধান্ত শনিবারের মধ্যে : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ১০০ সময় দেখুন

ঢাকা: বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আগামী শনিবারের মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পিতবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান।

অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার বিষয়টা আইনগত। মানবিক বিষয়টাও রয়েছে। প্রধানমন্ত্রী মানবিক দিকটা বিবেচনা করছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বলছে কিছু হলেই সরকারকে দায় নিতে হবে। আমি নিজেও মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। আমাদের যাদের ধর্ম বিশ্বাস আছে, আমরা বিশ্বাস করি মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে।’

তিনি বলেন, ‘তার দায় সরকারের ওপর তুলে দেবেন এটা তো ঠিক না। আমাদের বয়স হয়েছে, বেঁচে থাকার তো একটা সময়সীমা আছে। জন্মের সঙ্গে মৃত্যু জড়িত। সরকারের ওপরে আপনি কথায় কথায় দোষ চাপাতে পারেন না।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিক্ষার্থীদের হাফ ভাড়া বিষয়ে সিদ্ধান্ত শনিবারের মধ্যে : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৬:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১