ভিয়েনা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

চালকের গলায় ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ১২৪ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে শান্ত নামের এক কিশোর রিকশাচালক।

ভোলার বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা জানান, শান্তর গলায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। তবে সে এখন আশঙ্কামুক্ত।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মধ্য জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। শান্ত নামে ওই কিশোর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. রফিকের ছেলে। স্থানীয় লোকজন জানান, পরিবারের অভাব মেটাতে ব্যাটারি চালিত রিকশা চালায় শান্ত।

শুক্রবার রাত আটটার দিকে দৌলতখান বাজারের খলিফাপট্টি মসজিদের সামনে থেকে তিনজন যাত্রী ওঠে তার রিকশায়। বাংলাবাজার এলাকায় যাওয়ার পথে একটি শাখা রাস্তায় রিকশাটি নিতে বলে তারা। তারা আরও জানান, গলির ভেতর যাওয়ার পর যাত্রীদের একজন শান্তর গলায় ছুরি চালায়। ওই সময় শান্তর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা জানান, শান্তর গলায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। তবে সে এখন আশঙ্কামুক্ত।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চালকের গলায় ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা

আপডেটের সময় ০৫:০০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১