ভিয়েনা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক পরিবারের সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ১৫২ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী শহরের সেন্টার পাড়া হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বসতবাড়ি জোর-জবরদস্তি করে  দখল এবং উৎখাতের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে রমেশ চন্দ্র কর অভিযোগ করেন,সেন্টার পাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় খোকন চন্দ্র চ্যাটার্জী, সাংবাদিক মনোক কান্তি কর,শিক্ষিকা বানী দেবী, ও দরিদ্র অসহায় শ্যামল, কমল মুখার্জী সহ বেশ কয়েকটি হিন্দু পরিবার জমিদার আমল থেকে বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতি স্থানীয় ধনাঢ্য ব্যবসায়ী শুভাশিষ মূখার্জী অবৈধ টাকা এবং পেশিশক্তি ব্যবহার করে হিন্দু পরিবার গুলো কে উৎখাত করতে চাচ্ছে।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সদর থানায় অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, শুভাশিষ মূখার্জী শহরের ভূমিদস্যু,জালিয়াতি, হুন্ডি ব্যাবসার সাথে জড়িত।

সংবাদ সম্মেলনে পটুয়াখালী সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বাদল ব্যানার্জী, মুক্তিযোদ্ধা আমান তালুকদার সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শুভাশিষ মূখার্জী মোবাইল ফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

আব্দুস সালাম আরিফ/ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক পরিবারের সংবাদ সম্মেলন

আপডেটের সময় ১১:৩৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১