ভিয়েনা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

মালদ্বীপে রিসোর্ট ওয়্যার রফতানি করতে চায় বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ১১০ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিশেষ করে অবকাশকালীন ও রিসোর্ট ওয়্যার রপ্তানি করতে চায় বাংলাদেশ। এ ধরণের পোশাক বাংলাদেশ থেকে নেয়ার জন্য মালদ্বীপ সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

সোমবার (২১ জুন) ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিম্যাথ সামির সঙ্গে সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ অনুরোধ জানান।

এসময় বিজিএমইএ সভাপতি বলেন, মালদ্বীপ আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান এবং দেশটিতে সারা বছর পর্যটকদের আনাগোনা থাকে। তাই সেখানে রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাকের চাহিদা রয়েছে। বাংলাদেশি পোশাক রফতানিকারকরা এসব পোশাক সরবরাহ করতে আগ্রহী।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও তারা আলোচনা করেন।

এসময় অন্যদের মধ্যে বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী ও মালদ্বীপ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি আহমেদ ফাজিল উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মালদ্বীপে রিসোর্ট ওয়্যার রফতানি করতে চায় বাংলাদেশ

আপডেটের সময় ০৪:১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১