ভিয়েনা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

মার্চ-এপ্রিল নাগাদ ২৪ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন পাওয়া যাবে : পররাষ্ট্র মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • ৭৯ সময় দেখুন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী মার্চ-এপ্রিল নাগাদ বিভিন্ন উৎস থেকে ২৪ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন পাওয়া যাবে।

তিনি বুধবার রাজধানীতে ইনক্লুসিভ বিজনেসের ওপর ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, এই ২৪ কোটি ডোজ ভ্যাকসিনের অধিকাংশই আসছে কোভ্যাক্স কাঠামোর আওতায়। গত মাসে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের সাথে তার বৈঠকের পর টিকা সংগ্রহের এ ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, আমরা ২৬ কোটি ডোজ টিকা চেয়েছি। তবে, তারা ২৪ কোটি টিকার অনুমোদন দিয়েছে। আমরা ২৪ কোটি ডোজ টিকা পেয়ে খুশী।

মোমেন বলেন, বাংলাদেশের ২৬ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন। তাই কিছু ভ্যাকসিন দেশেই উৎপাদন করা হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশের ২ কোটি ২২ লাখ লোক এরইমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মার্চ-এপ্রিল নাগাদ ২৪ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন পাওয়া যাবে : পররাষ্ট্র মন্ত্রী

আপডেটের সময় ০৪:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১