ভিয়েনা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে জাপানকে বিনিয়োগ না করার আহ্বান জলবায়ু কর্মীদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • ৯১ সময় দেখুন

ঢাকা: মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ দেশের পরিবেশের ক্ষতি করে এমন জ্বালানী খাতে বিনিয়োগ বন্ধে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন জলবায়ু কর্মীরা। শুক্রবার (১১ জুন) রাজধানীর প্রেসক্লাবে বাংলাদেশের ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) যৌথভাবে মানববন্ধন করে এই আহ্বান জানায়।

মানববন্ধনে জলবায়ুকর্মীরা মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ নির্মাণ স্থগিত করতে অনুরোধ জানায়। এছাড়া, মাতারবাড়ির স্থানীয় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও জানিয়েছেন তারা।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ঢাকা জেলার সমন্বয়ক রুহুল আমিন রাব্বি বলেন, জি-সেভেনের সাত ধনী রাষ্ট্র কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান ও যুক্তরাষ্ট্র কয়লাবিদ্যুৎ প্রকল্পে আর কোনও ব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে জি-সেভেনের এই যৌথ সিদ্ধান্ত লঙ্ঘন করে জাপান বাংলাদেশের কয়লাবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করছে।

তিনি বলেন, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস দেশের পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের ক্ষতি করবে। একইসঙ্গে দীর্ঘমেয়াদী ঋণের ফাঁদে পড়বে বাংলাদেশ। তাই এই প্রকল্প এখনই বন্ধ করা উচিত।

ঢাকা/ইবিটাইমস/এমএন

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে জাপানকে বিনিয়োগ না করার আহ্বান জলবায়ু কর্মীদের

আপডেটের সময় ০৬:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১