ভিয়েনা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

মঠবাড়িয়ায় নৌকার কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থী সহ আহত ৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০১:২০ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • ১৩৭ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর:পিরোজপুরের মঠাবড়িয়ায় নৌকা মার্কার কর্মীদের হামলায় চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম জমাদ্দার সহ তার ৬ কর্মী গুরুতর আহত হয়েছে। হামলায় আহত সেলিম জমাদ্দার সহ আহতদেরকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২১জুন) উপজেলার ৯নং সাপেলেজা ইউনিয়নের উত্তর নলি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হামলায় আহতদের দেয়া তথ্য অনুযায়ী জানা গেছে, ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের সেলিম জমাদ্দার ওই দিন সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় উত্তর নলি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় সেখানে থাকা তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের কর্মীরা তাকে তাকে সহ তার কর্মী সোহেল (৩০), এমাদুল (৪০), রফিকুল (৪২), সোবাহান (৫৫), মিরাজ (৪০), কালাম (৫০), সাজাহান গাজী (৫৫)কে পিটিয়ে আহত করে।

হামলায় আহত স্বতন্ত্র প্রার্থী সেলিম জমাদ্দারের ভাই রিপন জমাদ্দার জানান, তার ভাই (প্রার্থী) কেন্দ্রের কাছে পৌঁছলে সেখানে থাকা নৌকার প্রার্থী মো. মিরাজ মিয়া ও তার লোকজন স্বতন্ত্র প্রার্থীসহ তাদের (স্বতন্ত্র প্রার্থী) কর্মীদের উপর হামলা চালিয়ে প্রার্থী সহ ৭ জনকে আহত করে।

তবে স্বতন্ত্র প্রার্থী সেলিম জমাদ্দারের মুঠো ফোন বন্ধ থাকায় তার কোন সাক্ষাৎ নেয়া সম্ভব হয় নি। নৌকার প্রার্থী মো. মিরাজ মিয়ার সাথে মুঠো ফোনে ফোন দিলে তিনি তা রিসিভ করেন নি।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, কেন্দ্রের বাহিরে টুকিটাকি অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় নৌকার কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থী সহ আহত ৭

আপডেটের সময় ০১:০১:২০ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১